বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

বানিয়াচং ও চুনারুঘাটে মা ও শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ৪৯৮ বার পঠিত

জাহেদ আলী মামুন হবিগঞ্জ ॥ বানিয়াচং ও চুনারুঘাটে মা ও শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন প্রসূতি মা ও অপর ২ জন নবজাতক। হাসপাতাল সুত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলার কাউড়াকান্দি গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী রাজমিন আক্তার (৩০) এর প্রসব ব্যথা শুরু হয়। পরে ধীরে ধীরে তার অবস্থা আশংকাজনক পর্যায়ে পৌছলেও হাসপাতালে না নিয়ে নিজ বাড়িতেই নরমাল ডেলিভারীর চেষ্টা করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে গতকাল শুক্রবার সকালে ওই গৃহবধূ একটি মৃত সন্তান প্রসব করেন। কিন্তু প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষনের কারনে তিনি অচেতন হয়ে পড়েন। পরে সদর হাসাপালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যপারে সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান জানান, ওই গৃহবধুর সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসাপাতালে আসার পূর্বেই মৃত্যু হয়েছে। এদিকে, একই সময়ে চুনারুঘাট উপজেলার মুচিকান্দি গ্রামে আহম্মদ আলীর নবজাতক পুত্র ইয়াছিন ডায়রিয়াজনিত সমস্যায় সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com