সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নে অবৈধ বালু বোঝাই ৩টি ট্রাক্টর আটক করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৩৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া থেকে অবৈধ বালু বোঝাই ৩টি ট্রাক্টর আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। গত সোমবার রাত দেড়টার দিকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ বালু বোঝাই ৩টি ট্রাক্টর সহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় ট্রাক্টর চালকরা পালিয়ে যায়। আটককৃত ট্রাক্টরের নাম- আদিল, সালমান পরিবহন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হলহলিয়া গেলানী ছড়া থেকে সম্পূর্ণ অবৈধ ও সরকারের অনুমতি ব্যতিরেকে দেদারছে সিলিকা বালু উত্তোলণ করে পাচার করছে একটি অসাধু সিন্ডিকেট চক্র।
হলহলিয়া গ্রামের ময়না মিয়ার পুত্র রুমান মিয়া, সালমান মিয়া সহ তাদের সহযোগিরা মিলে হলহলিয়া গেলানী ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে তাদের নিজস্ব ট্রাক্টর দিয়ে পাচার করে বালুখেকোরা। এদিকে উজ্জলপুর, হলহলিয়া, হলদিউড়া, সতং ও বদরগাজী গ্রাম সহ ৪/৫টি গ্রামের লোকজনদের বসতবাড়ি, রাস্তাঘাট ভেঙ্গে বিভিন্নভাবে ক্ষতিসাধিত হচ্ছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বালু বোঝাই ৩টি ট্রাক্টর আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে হলহলিয়া গ্রামের গেলানী ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com