শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটে অপহরণের তিন দিন পর স্কুল ছাত্রী ঢাকা থেকে উদ্ধার আটক ১

নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটের কালিকা পুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির স্কুল ছাত্রী (১২) অপহরণের তিন দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরনকারী ফয়সল নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক ফয়সল কালেঙ্গা এলাকার মৃত সফর আলীর ছেলে। জানা যায়, ৪ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে ফয়সল কৌশলে অপহরণ করে ঢাকা নিয়ে যায়। ঘটনার তিন দিন পর ঢাকা মতিঝিল এলাকার স্থানীয় লোকজন তাদেরকে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করে। পরদিন মতিঝিল থানা পুলিশ চুনারুঘাট থানায় অবগত করলে চুনারুঘাট থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ মতিঝিল থানা থেকে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী এক জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় অপহরণ পর ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান অপহৃতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করতে আজ শনিবার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com