শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

নোয়াপাড়া চা-বাগানে কাকাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৪৭৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে নোয়াপাড়া চা-বাগানে কাকাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন হয়েছে। নিহত জেঠাতো ভাইয়ের নাম সুজিত রেলী (৫৫)। তিনি মৃত থুরু র‌্যালি ছেলে। ঘাতক কাকাতো ভাই হলেন, বিষ্ণু র‌্যালির ছেলে হেলাল র‌্যালি।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে নোয়াপাড়া চা-বাগানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া চা-বাগানের জেঠাতো ভাই সুজিত রেলী ও কাকাতো ভাই হেলাল রেলীর মধ্যে কিছুদিন পূর্বে একটি মেয়ের আত্মহত্যা নিয়ে বিরোধ চলছিল । গত রোববার এ নিয়ে বাগানে এক শালিশ বৈঠক হয়। এর জের ধরে গতকাল সোমবার সকালে সুজিত ও হেলাল রেলীর মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হেলাল রেলী দা দিয়ে সুজিতের মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সুজিত রেলীর মৃত্যু হয়। ধস্তাধস্তিতে আহত হয় হেলাল রেলীও। পরে আহত অবস্থায় সে পালিয়ে যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ কর হয়েছে। খুনী হেলালকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com