মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ বেড়েছে ১মাস

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ৪১৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ একমাস বাড়ানো হয়েছে। চাকরির শেষ দিনে এসে এই সুখবর পেলেন তিনি। ১৪ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে জানিয়ে ঈদের ছুটির মধ্যে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।

উপ সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আছাদুজ্জামান মিয়াকে তার অবসরোত্তর ‍ছুটি বাতিলের শর্তে ১৪ অগাস্ট থেকে পরবর্তী ৩০ দিন ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

ডিএমপি কমিশনার হিসেবে ২০১৫ সালের ৭ জানুয়ারি দায়িত্ব নেয়া আছাদুজ্জামানের মঙ্গলবার ছিল চাকরির শেষ দিন।

১৯৬০ সালের ১৪ অগাস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্ম নেয়া আছাদুজ্জামান ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

ডিএমপি কমিশনার হওয়ার আগে সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা ও রেঞ্জে দায়িত্ব পালনের পর হাইওয়ে পুলিশের ডিআইজি হয়েছিলেন তিনি।
সুত্রঃ নয়া দিগন্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com