সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

শহরের গরুর বাজার এলাকা থেকে পাচারকালে ২ হাজার বস্তা সরকারী চাল জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৪৩৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকার একটি গোদাম থেকে পাচারকালে প্রায় ২ হাজার বস্তা সরকরি চাল জব্দ করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে এসব চাল জব্দ করা হয়। ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগান লেখা খাদ্য বান্ধব কর্মসূচির এ চাল বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ভিজিএফ এর চাল সরকার থেকে বিশেষভাবে বরাদ্দ দেয়া হয়। প্রত্যেকের মাঝে ১৫ কেজি করে বিতরণের কথা রয়েছে। আর ভিজিডি প্রত্যেকের মধ্যে ৩০ কেজি করে বিতরণের কথা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গরুর বাজার এলাকার হাবিবুর রহমান খানের মালিকানাধীন সুরমা অটোরাইছ এন্ড ফাওয়ার মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলের গোদামে রাখা সরকারি ১ হাজার ৫০ বস্তা, একটি ট্রাকে ভর্তি ৮৬০ বস্তা এবং বিপুল পরিমান খোলা চাল জব্দ করা হয়। যা পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছিল সরকারি বস্তা থেকে চালগুলো খুলে অন্য বস্তায় ভরা হচ্ছিল। খাদ্য অধিদপ্তরের সীল সম্বলিত প্রতিটি বস্তাই ৩০ কেজি ওজনের। এগুলো দরিদ্রদের মাঝে বিতরনের ভিজিডি এবং ভিজিএফ এর চাল বলে ধারণা করা হচ্ছে। এর সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। তিনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নয়নের বরাত দিয়ে জানান, চালগুলো বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে কেনা হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানসহ সদর থানার পুলিশ ও সরকারি কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। অভিযানকালে ট্রাক চালক পালিয়ে যান এবং ব্যবসায়ী হাবিবুর রহমান খান গোদামে ছিলেন না।
ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, হাবিবুর রহমান খান দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে সরকারি চাল ক্রয় বিক্রয়ের ব্যবসা করে আসছেন। তিনি সরকারি এসব চাল এনে খুলে অন্য বস্তায় ভরে তা পাচার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com