শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উচাইল গ্রামের হীরা মিয়া ও তার ভাই চাঁন মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকাল ১১টার দিকে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে বিরোধের জেরে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে চাঁন মিয়ার পক্ষের কুদ্দুস মিয়া (৪৫), ইব্রাহিম (২৫), হেলেনা (২০), উজ্জ্বল (২০) ও হাবিবা আক্তার (২০) রয়েছেন। অপরদিকে হীরা মিয়ার পক্ষের হীরা মিয়া (৭০), জাদু মিয়া (৪৫), আরজুদা (৪০), হেনা (৩০), রগু মিয়া (৪৫) ও মোসাহিদ (২২) আহত হন। আহতদের উদ্ধার করে শুক্রবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কুদ্দুস মিয়া ও ইব্রাহিমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com