বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

মাধবপুরে পুলিশের অভিযানে ট্রাক ও টাইলস উদ্ধার,গ্রেফতার ২

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি :-মাধবপুর থানা পুলিশের অভিযানে ট্রাক ও টাইলস উদ্ধার করা হয়েছে। এসময় এ দুইজনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার বিকেলে মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মাধবপুর থানা এলাকার বিএইচ এল সিরামিক্স কোম্পানী লিঃ থেকে গত মার্চ রাতে ফেনী ড-১১-০৭৩৫ এর চালক আলী হোসেন ওরফে মোঃ অনিক ও তার সহযোগী মোঃ রিয়াদ চালন মোতাবেক ৪০০ কাটুন সিরামিক্স, যাহার মূল্য-৩,৬৭,৭৬৫/- টাকা ট্রাকে লোড করে টাইলস্ গার্ডেন, দেবিদ্ধার বাজার, কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরদিন গাড়ী চালক আলী হোসেন এর সাথে বিএইচএল কোম্পানীর লোক যোগাযোগ করিলে সে জানায় গাড়ীর চাকা পাংচার হইয়া গেছে। বর্তমানে সে মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় আছে। পরবর্তীতে তার ফোন কোম্পানীর লোকজন বন্ধ পায় এবং যথা স্থানে মালামাল পৌছায় নাই। এরই ধরাবাহিকতায় অভিযোগের প্রেক্ষিতে
ফেনী সদর থানা থেকে অভিযান পরিচালনা করিয়া গত ১৯ মার্চ আসামীদের ব্যবহৃত বহনকৃত ট্রাক ফেনী ড-১১-০৭৩৫ উদ্ধার করেন এবং পরদিন ফেনী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে তাদের দেয়া স্বীকারোক্তিতে কুমিল্লা চৌদ্দ গ্রাম থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করিয়া আত্মসাৎকৃত ৪০০ কাটুন টাইলস্ আসামীদের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করেন। গতকাল সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com