বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

চুনারুঘাটে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৬১ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-হবিগঞ্জের চুনারুঘাটে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মিরাশি নতুনবাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড মেম্বার কাছম আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদের পরিচালনায় এ সভায় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, ইউপি মেম্বার সাংবাদিক এস,এম সুলতান খান, নজরুল ইসলাম দুলাল, আইয়ুব আলী, সাবেক মেম্বার ইয়াকুত মিয়া, মানিক চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তৃতা রাখেন। সভায় বক্তারা বলেন, এলাকার পূর্ব পাঁচগাতিয়া গ্রামের মোঃ চান মিয়ার পুত্র মোঃ রহিম উল্লাহ, আঃ রশিদের পুত্র মোঃ জুয়েল মিয়া, বাড়ইউড়া গ্রামের আদই মিয়ার পুত্র মোঃ এমরান মিয়া, তারাসুল গ্রামের বাচ্চু মিয়ার পুত্র
মোঃ পিয়াস মিয়া, বাগুলা গ্রামের আঃ রহিমের পুত্র মোঃ পারভেজ মিয়া এলাকার সহজ সরল লোক। সম্প্রতি পশ্চিম পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হক ও তার ভাই শামসুল হক মিলে নাটক সাজিয়ে নিরীহ ওই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। নিরীহ ব্যক্তিরা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বক্তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। বক্তারা আরো বলেন, আব্দুল হক এলাকার চিহ্নিত ষড়যন্ত্রকারী। তার কাজেই হলো এলাকার নিরীহ লোকজনদের ফাঁসানো। এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় পশ্চিম পাঁচগাতিয়া, পূর্ব পাঁচগাতিয়া, বারইউড়া, বাগুলা (মিরাশি), তারাসুল গ্রামের শত-শত গ্রামবাসী মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com