রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

মাধবপুরে চোরাই মাটি বালু হজম হচ্ছে সিরামিকস ফ্যাক্টরির পেটে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩২৩ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
চোরাই মাটি বালু হজম হচ্ছে সিরামিকস ফ্যাক্টরির পেটে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অপরদিকে বৈধ মহাল ইজারাদারগন পতিত হচ্ছে ব্যবসায়ীক ক্ষতিতে। অবৈধ মাটি বালু উত্তোলন, পরিবহন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৩ মার্চ মাধবপুর উপজেলার রসুলপুর বালু মহালের ইজারাদার মোঃ মাসুদ খান জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। খোঁজ নিয়ে জানা যায়, মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জ, রাবার বাগান, মৌজপুর আখড়াসহ পাশ্ববর্তি শায়েস্তাগঞ্জ ও বিজয়নগর উপজেলা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে প্রতিনিয়ত ট্রাক ভর্তি করে মাধবপুরে স্থাপিত বাংলাদেশ হাডল্যান্ড সিরামিকস কোং লিঃ (বিএইচএল) ফ্যাক্টরিতে প্রেরন করে। বেশ কিছুদিন ধরে অবৈধভাবে উত্তোলিত মাটি বালু চোরাই পথে সিরামিকস ফ্যাক্টরিসহ বিভিন্ন ব্যক্তিদ্বয়ের কাছে বিক্রি করায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার সাথে সাথে মহালের ইজারাদারগন পুঁজি হারাতে বসেছে। মনতলা- চৌমুহনী বালু মহালের ইজারাদার মোঃ আলফাজ মিয়া চোরাই মাটি বালু বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবী করেন। চোরাই পথে আসা মাটি বালু গ্রহনের বিষয়ে জানতে বাংলাদেশ হাডল্যান্ড সিরামিকস কোং লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার বার কল করা হলেও রিসিভ হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান মোবাইল ফোনে জানান- অবৈধ মাটি বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসন কঠোর রয়েছে, প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেল জরিমানার আওতায় আনা হচ্ছে। যারাই অবৈধভাবে মাটি বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com