বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাটে মধ্যরাতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪০৬ বার পঠিত

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রাতভর অবৈধভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতভর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট, মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মাধবপুর, মোঃ আনিসুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এবং রাজীব দাশ পুরকায়স্থ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ। সার্বিক সহযোগিতায় ছিল জেলা পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও চুনারুঘাট থানা পুলিশের মোট চারটি দল।

জানা যায়, চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের অন্তর্গত পানছড়ি, হলহলিয়া, বদরগাজী, মহিমাউড়া, রঘুনন্দনপুর ও শাহজিবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অদ্য রাত ১০.০০ টার পর হতে রাত ৩.০০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে
উক্ত স্থান হতে ০৬ টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। এসময় একটি অবৈধ বালু পরিবহনকারী ট্রাক্টর জব্দ ও তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময়ে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com