শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বানিয়াচং মুরাদপুর হাওরে নৌকা ডুবিতে নারী নিহত, নিখোঁজ ২

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকা ডুবিতে দুলনা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর শিশুপুত্র ও ভাই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ২টার দিকে রহমতপুর গ্রামের নিকটবর্তী হাওরে এ ঘটনাটি ঘটে।

নিহত দুলনা আক্তার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হুকড়া মহল্লার আব্দুল আওয়ালের মেয়ে।

এছাড়া নিখোঁজ দুইজন হলেন- নিহতের ভাই আলী নূর (৩৬) এবং শিশুপুত্র খোকন মিয়া (৫)।

নিহত ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হুকুড়া মহল্লার একই পরিবারের ৭ জন একটি নৌকা যোগে পাশ্ববর্তী বানিয়াচংয়ের মুরাদপুর গ্রামে বেড়াতে যাচ্ছিলেন৷ পথিমধ্যে রহমতপুর এলাকার হাওরে পৌছলে নৌকাটি ডুবে যায়৷ এতে নৌকার সবাই পানিতে ডুবে চিৎকার করতে থাকে৷ তাদের চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে৷ খবর পেয়ে বানিয়াচং থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় দুলনা আক্তার (২৮)কে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন বলেন- আমিসহ থানা পুলিশ এখনো ঘটনাস্থলে অবস্থান করছি। ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আরও ২ জন নিখোঁজ রয়েছেন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com