বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপাের্টার : হবিগঞ্জের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন, সংসদ অধিবেশন প্রত্যক্ষ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের বিরল সুযোগ পেয়েছেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছের উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্র পরিচালনা ও আইন প্রণয়নের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পান। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ৪টি বাসে করে হবিগঞ্জ থেকে ঢাকায় যান শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনে পৌঁছানোর পর তাদের নিয়ে যাওয়া হয় এলডি হলে। সেখানে খাবার গ্রহণ শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ঘুরে দেখেন তারা। এ সময় হুইপ জি কে গউছের সঙ্গে স্মৃতিময় ছবি তোলেন শিক্ষার্থীরা। পরে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের জন্য ব্যবহৃত শপথ কক্ষ পরিদর্শন করেন তারা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সফরের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে চকলেট উপহার তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শিক্ষার্থীরা জাতীয় সংসদের চলমান অধিবেশন প্রত্যক্ষ করেন। দেশের আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম সরাসরি দেখার অভিজ্ঞতা অর্জন করেন তারা। পরে সংসদ ভবনের পাঠাগারও ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের আবদারে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন হুইপ জি কে গউছ। সংসদ অধিবেশন থেকে শিক্ষামন্ত্রীকে হুইপের কার্যালয়ে নিয়ে আসা হলে শিক্ষার্থীরা তাঁর সঙ্গে ছবি তোলেন। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গেও পরিচিত হওয়ার ও ছবি তোলার সুযোগ পান তারা। আয়োজকদের ভাষ্য, হবিগঞ্জের শিক্ষার্থীদের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ এর আগে হয়নি। হুইপ জি কে গউছের উদ্যোগেই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ব্যতিক্রমী আয়োজন সম্ভব হয়েছে। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, জাতীয় সংসদ ভবন ঘুরে দেখা, সংসদ অধিবেশন প্রত্যক্ষ করা এবং প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি কথা শোনার অভিজ্ঞতা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজনের জন্য হুইপ জি কে গউছসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
হুইপ জি কে গউছ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের ইতিহাস, সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রেণিকক্ষের বাইরে এমন অভিজ্ঞতা শিক্ষার্থীদের জ্ঞান, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com