বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

নতুন করে ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৪৩ বার পঠিত

প্রথমসেবা ডেস্ক : ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী আরও ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের গেজেট বাতিল করা হয়েছে।
এর আগে গত ৭ জুন বিমান বাহিনী ও বিজিবির এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল।
সম্প্রতি গেজেট বাতিল হওয়া ৩৫ জনর মধ্যে রয়েছেন- পাবনার মো. ইসরাইল, মো. জাহাঙ্গীর আলম, মো. ইয়াকুব আলী, মো. আকতার আলী রাঙ্গা, মো. আমিরুজ্জামান খান খোকা ও মো. আবু তাহের, মো. ফজলুর রহমান, মো. নওশের আলী, মো. আ. জলিল শেখ, মো. আজিজুর রহমান ও মো. মজিবুর রহমান।
কুমিল্লার শামছুল হক, ঠাকুরগাঁয়ের আব্দুর রহমান, নরসিংদীর মো. সিরাজুল ইসলাম, ফরিদপুরের সুশীল কুমার পাল, নওগাঁর মো. আনিসুর রহমান ও লক্ষীপুরের মো. আবুল কালামের গেজেট বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জের মো. আবুল কালাম, আব্দুর রহমান, মো. আলী হোসেন, মো. শাহাব উদ্দিন, মো. লিয়াকত আলী, মো. আলী, আব্দুল বাতেন, মো. ইছাক মিয়া, মো. নূর মোহাম্মদ মোল্লা, মো. গিয়াস উদ্দিন, খন্দকার আবু জাফর, মো. কামাল হোসেন ও মো. শফিকুর রহমান বেপারীর মুক্তিযোদ্ধা গেজেটও বাতিল হয়েছে।
গেজেট বাতিলের তালিকায় আরও রয়েছেন- চাঁদপুরের সুলতান আহাম্মদ তপাদার ও মো. ইলিয়াস খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com