রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, কোনো দুর্নীতিবাজ বিএনপির কর্মী হতে পারে না। দুর্নীতিবাজদের আমার আশপাশে আশ্রয়-প্রশ্রয় পাওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই। মানুষের সম্পদ লুটপাট ও অন্যায়-অত্যাচার করে কেউ শান্তিতে থাকতে পারে না। এমন কাজ করতে হবে, যাতে মৃত্যুর পরও নিজের জন্মভূমিতে সম্মানের সঙ্গে দাফন হয়। যে কাজ করলে পালিয়ে বেড়াতে হবে না, আমরা সেই কাজ বেশি বেশি করে করব।
তিনি গতকাল শনিবার দুপুরে এম সাইফুর রহমান টাউন হলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, যে কাজ করলে পালিয়ে বেড়াতে হয়, সেই কাজ আমরা করব না। অল্প খাবেন, সুস্থ থাকবেন। এক বেলা ভাত খাওয়ার জন্য ৫ হাজার টাকার প্রয়োজন হয় না। অনেকেই অবৈধভাবে টাকা উপার্জন করে অট্টালিকা গড়েছেন, কিন্তু আজ তাদের বাড়িতে সন্ধ্যার বাতি জ্বলে না। তারা দেশে-বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। কারণ, তারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, মানুষের প্রতি অন্যায় করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির মামলা রয়েছে। তাদের মৃত্যু হলে কোথায় দাফন হবে, সেই চিন্তায় পরিবার-পরিজনও উদ্বিগ্ন।
উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে হুইপ জি কে গউছ বলেন, আমার নির্বাচনী এলাকায় কোথাও রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হলে কোনো বাধাই সংশ্লিষ্ট প্রকৌশলীকে রক্ষা করতে পারবে না। এ বিষয়ে আমাকে যত গভীরে যেতে হয়, আমি যাব। সব সরকারি দপ্তরের প্রতি আমার অনুরোধ, বর্তমান সরকার শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে। কোনো শহীদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন, মেয়র থাকাকালে জেলা প্রশাসক হবিগঞ্জে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন এবং এ কাজে সহযোগিতা চেয়েছিলেন। তখন আমি বলেছিলাম, সব কাজ করব, কিন্তু বৃদ্ধাশ্রম নির্মাণে এক টাকাও দেব না। কারণ, যে মা-বাবা আমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, স্কুল-কলেজে পড়ালেখা করিয়েছেন, সেই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত নয়। সন্তানদের মা-বাবার প্রতি যত্নশীল হতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে, অভিভাবকদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com