রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। তবে পুলিশ বলছে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ তাদের ঘরের টিনের চালে দু’টি ঢিলের মতো শব্দ শুনতে পান। এরপর জানালা খুলে আগুন দেখতে পান। মাহদী হাসান বলেন, আমার ধারণা পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।
তবে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, রাত ১টার দিকে মাহদী হাসানের ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি আমার নজরে আসে। আমি সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। ফেসবুক লাইভে যে অভিযোগ করা হয়েছে মাহদীর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ হয়েছে। কিন্তু আমরা পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত বা উপাদান পাইনি।
তিনি জানান, মাহদী হাসানের বাসার পাশে তার চাচা আনোয়ার আলীর টিনসেট বাসা আছে। সেটিতে আনোয়ার আলী থকেন। এ টিনসেট ভেতরে বৈদ্যুতিক মিটার বসানো আছে। এ থেকে তারা অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে থকেন। মিটারটি পুড়া পেয়েছি। এটি আংশিক পুড়ে গেছে। এটিতে আগুন ধরে গিয়েছিল।
তিনি বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে। কিন্তু পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগের কোনো আলামত আমরা সেখানে পাইনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com